শ্রমিকদের উন্নয়নে মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই সুজন মাহমুদ

27

​আসন্ন ১লা মে মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

​সুজন মাহমুদ বলেন, আমাদের সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমিকেরা। তাদের শ্রম ও ঘামের বিনিময়েই আজ আমাদের বড় বড় পোশাক শিল্প ও গার্মেন্টস ফ্যাক্টরিগুলো টিকে আছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির ব্যবসায়ীরা শ্রমিকদের সাথে নিয়েই সুন্দর ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

​শ্রমিকদের জীবনমান উন্নয়নে মালিকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ?​আমরা যদি শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে পারি, তাদের ভালোবাসা দিতে পারি এবং তাদের ন্যায্য মজুরি সময়মতো পরিশোধ করতে পারি তবেই তারা উৎসাহিত হয়ে কাজের গতি আরও বাড়িয়ে দেবে। এতে আমাদের পোশাক শিল্প আরও সমৃদ্ধ হবে।

​বক্তব্যের এক পর্যায়ে তিনি তার রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হিসেবে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে শিখেছি কীভাবে শ্রমিকদের মূল্যায়ন করতে হয় এবং তাদের মজুরি বৃদ্ধি করতে হয়। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনেও শ্রমিক সংগঠনের অধিকার রক্ষায় এই ধারা অব্যাহত থাকবে।পরিশেষে সুজন মাহমুদ মহান আল্লাহর কাছে শ্রমিক ও মালিকদের কল্যাণ কামনা করে বলেন, শ্রমিক-মালিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তিনি মে দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।