মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং ১৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। নারায়ণগঞ্জের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আজকের এই দিনে আমি সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদার প্রতি সংহতি প্রকাশ করছি।”
তিনি আরও যোগ করেন, “শ্রমিক ও মালিকের সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সমাজ ও দেশ গড়তে। আসুন আমরা শ্রমিকদের ঘাম ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করি এবং তাদের জীবনমান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
পরিশেষে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে মহান মে দিবসের বিপ্লবি শুভেচ্ছা জানান




