আদালত প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। পশ্চিম দেওভোগ মাদ্রাসা পূর্ব নগর এলাকার বাসিন্দা মৃত আনিস উদ্দিন খন্দকারের পুত্র আলাউদ্দিন খন্দকার শিপন (৫৯) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা আমলী আদালতে সি.আর মামলা নং- ২০১৫/২০২৬ মূলে এই অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মোঃ সাইদুর রহমান ফতুল্লা থানার দেলপাড়া শাহী বাজার আকন্দ গলি এলাকার মোঃ ইসমাইলের পুত্র। মামলার আরজিতে বাদী আলাউদ্দিন খন্দকার শিপন নিজে প্রধান সাক্ষী হিসেবে উপস্থিত আছেন। এছাড়া ঘটনার সত্যতা প্রমাণে আশিক মাহমুদ সুমন (পিতা: আঃ লতিফ মোল্লা) এবং আব্দুল আউয়াল (পিতা: মৃত আহমেদ আলী) নামের দুই ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। সাক্ষীরা সবাই স্থানীয় পশ্চিম দেওভোগ মাদ্রাসা পূর্ব নগর এলাকার বাসিন্দা।
বাদী পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রয়োজনে পরবর্তীতে আদালতে আরও সাক্ষী ও তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত এই মামলার বিবাদী গত ১১ সেপ্টেম্বর বাদী সহ চারজনের বিরুদ্ধে বিবাদীর মালিকানাধীন তেরো লক্ষ টাকা মূল্যের একটি ভেকু কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ তুলে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন যা কিনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আলাউদ্দিন খন্দকার শিপন নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট নাগরিক। তিনি থানা বিএনপির ৩নং সহসভাপতি এবং মসজিদ কমিটি সহ বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন। যার ফলে তার অন্তত ৫০ লাখ টাকা মূল্যের মানহানি হয়েছে। তাই তিনি আদালতে মানহানির মামলা করতে বাধ্য হয়েছেন।