মামুন মাহমুদকে কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

33

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ’ নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব শেখ মো. রুবেলের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েত উল্লাহ (বাবু), যুগ্ম আহ্বায়ক এন আর বি মামুন, খন্দকার আহমেদ বাদল ও মো. আমিরুল ইসলাম আমিন। এছাড়া কমিটির সদস্য শেখ মো. মঈনুদ্দিন, আলম মাহমুদ, সুমন প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক মামুন মাহমুদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ নারায়ণগঞ্জে খেলাধুলার প্রসার ও যুবসমাজকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। সংগঠনটি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।