সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: জাকির হোসেন সেন্টুর বিনম্র শ্রদ্ধা

65

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু।

আজ এক শোকাবহ ও শ্রদ্ধাঞ্জলি বার্তায় তিনি এই মহীয়সী নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং জাতির প্রতি তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন সেন্টু বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক আলোকবর্তিকা। তিনি এদেশের আপামর জনতার প্রিয় ‘দেশনেত্রী’। আজ তাঁর ৮২তম জন্মবার্ষিকীতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি যে আপসহীন সংগ্রাম করে গেছেন, তা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

তিনি আরও বলেন, একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষি খাতে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, জাতি তা চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও নেতৃত্ব আজও আমাদের পথের দিশারি। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।

জাকির হোসেন সেন্টু তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, মরহুমা দেশনেত্রীর দেখানো পথেই আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাঁর বিদেহী আত্মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, মহান আল্লাহর দরবারে আমরা সেই প্রার্থনাই করি।

পরিশেষে, জাকির হোসেন সেন্টু মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানান, যেন তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও দশের সেবায় নিজেদের উৎসর্গ করেন।