নারায়ণগঞ্জে ‘মাইনিচি’ জাপানি ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানি প্রতিনিধির মতবিনিময়

154

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ লুৎফা টাওয়ারের ৮ম তলায় অবস্থিত ‘মাইনিচি জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যান্ড আইইএলটিএস সেন্টার’ পরিদর্শন করেছেন জাপানের ওসাকাস্থ ‘টি অ্যান্ড ওয়াই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’-এর ব্যবস্থাপনা পরিচালক ও মহাসচিব টোকুমি তাদাসু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির মিলনায়তনে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার বিষয়ে এক মতবিনিময় সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাপানে অধ্যয়নরত এবং পূর্বে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের ওপর তৈরি একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র (Short Documentary) প্রদর্শনী করা হয়। এতে শিক্ষার্থীদের আবাসন, পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের চিত্র উঠে আসে।

পরবর্তী সেশনে টোকুমি তাদাসু শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, ভাষা শিক্ষার গুরুত্ব, জীবনযাত্রার ব্যয় ও ক্যারিয়ার সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করলে তিনি বেশ হাসিমুখে সব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইনিচি ল্যাঙ্গুয়েজ সেন্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাপান প্রবাসী রফিকুল ইসলাম জীবনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।