মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর চাষাঢ়াস্থ মিশনপাড়া এলাকা থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
র্যালিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করা হয়। দলীয় ও জাতীয় পতাকায় সজ্জিত র্যালিটি অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়ার বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।




