মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন বিভা হাসান

61

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান নগরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব, অহংকার ও আত্মত্যাগের এক উজ্জ্বল স্মারক। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য অনন্য এক প্রাপ্তি।

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, স্বাধীনতার এই চেতনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।

আফসানা আফরোজ বিভা হাসান আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

শেষে তিনি মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।