দেওভোগে বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওরস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

21

 

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রতিবারের মতো এবারও বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওরস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদারের পরিবারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ এশা দেওভোগ এলাকায় আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদারের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওরস উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদারের পরিবারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।