জল্লারপাড় লেকপাড় ঘুরে দেখলেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

95

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রবিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর জল্লারপাড় লেকপাড় এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি লেকপাড়ের সার্বিক পরিবেশ, সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে নাসিক প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাসিন্দা ও উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। তারা লেকপাড়ের উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধা বাড়াতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সাখাওয়াত হোসেন খান সেসব বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

তিনি বলেন, জল্লারপাড় লেকপাড়কে নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাজ করছে। পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।