এফবিসিসিআই প্রশাসককে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

166

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ শিল্প ও ব্যবসা খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পখাতের অগ্রগতি এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নবনিযুক্ত প্রশাসক দক্ষতা, সততা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন দক্ষ ও মেধাবী ব্যবসায়ী নেতা জনাব ফজলুল হক আমাদের নারায়ণগঞ্জের গর্ব। দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানোর আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসায়ীদের নানা সংকট নিরসন, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি খাতের বিকাশে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে নতুন প্রশাসকের নেতৃত্ব দেশের ব্যবসায়ী সমাজের প্রত্যাশা পূরণে কার্যকর অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নবনিযুক্ত প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জের অন্যতম বিশিষ্ট শিল্প ও ব্যবসায়ী। তিনি মীম শরৎ গ্রুপের স্বত্বাধিকারী, বাংলাদেশ আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফ্লাওয়ার মিল মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।