ইসদাইরের কুখ্যাত মাদক ব্যবসায়ী পেটকাটা রকির ফাঁসি চায় এলাকাবাসী।

575

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে ছুরি দেখিয়ে ছিনতাই, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ফতুল্লা থানায় একটি েএজাহার দায়ের করা হয়েছে । এ ঘটনায় ভুক্তভোগী তাহমিনা আক্তার রেশমী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল তিনি এই অভিযোগপত্রটি দায়ের করেন বলে থানা সূত্র জানিয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার উত্তর ইসদাইর কাপড়পট্টি এলাকায় ভাড়া বাসার সামনে দিয়ে যাওয়ার সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী রকি ও তার বাহিনীর সদস্যরা ছুরি দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে নিয়ে যান । এ সময় মাদক সম্রাট রকি ও তার বাহিনীর সদস্যরা তার কাছ থেকে

তিনটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি স্বর্ণের গলার চেইন, একজোড়া স্বর্ণের কানের দুল এবং ভাড়া উত্তোলনের ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকার বেশি।

এছাড়া বিষয়টি কাউকে জানালে কিংবা থানায় অভিযোগ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এদিকে ফতুল্লার কাপড়পট্টির বাসিন্দা জালাল উদ্দিন জানিয়েছেন এই রকি একজন দূর্ধর্ষ মাদক সম্রাট। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এতোমধ্যে বিপুল পরিমান মাদক সহ গত কয়েক বছরে সে অন্তত বিশ বারের বেশি গ্রেফতার হয়েছে। তার অত্যাচারে ইসদাইর কাপড়পট্টি এলাকার মানুষ দিশেহারা। সে ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়েছে। তার সঙ্গে থানা পুলিশের সখ্যতা রয়েছে। অন্যথায় সে যতোবার যে পরিমান মাদক সহ গ্রেফতার হয়েছে তাতে তার ফাঁসি হওয়ার কথা ছিলো। সেটা না হলেও যাবজ্জীবন কারাদন্ড হওয়ার কথা ছিলো।

একই এলাকার নাম প্রকাশে আরক ব্যাক্তি বলেন পেটকাটা রকি যেভাবে ইসদাইর থেকে গোটা ফতুল্লা অঞ্চলে মাদকের বিস্তার ঘটাচ্ছে তাতে তাকে ক্রষফায়ার দেয়া উচিৎ। বার বার সে বিপুল পরিমান গাজা, ফেনসিডিল আর ইয়াবা সহ গ্রেফতার হয়েছে। কিন্তু দুদিন না যেতেই জামিনে বেরিয়ে এসেছে। তাই রকির অত্যাচারে অতিষ্ট হয়ে পরেছে গোটা ইসদাইর এলাকার মানুষ। আমরা তার ফাঁসি অথবা ক্রসফায়ার চাই।