রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

179

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই এলাকার মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মনির মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মঙ্গলখালী এলাকায় অভিযান চালায়।

পুলিশের দাবি, মঙ্গলখালী সাকিনে সাইদুর রহমানের উত্তর পাশের একটি টিনশেড ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।