সিটি কর্পোরেশন প্রশাসক কে দেওয়া মাসুমের চেলেঞ্জের কঠিন জবাব দিলেন মাকিদ মোস্তাকিম শিপলু

144

নারায়নগঞ্জ কে অশান্ত করবেন না  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে চ্যালেঞ্জের প্রতিবাদে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু এই কথা বলেন।

এই সময় শিপলু বলেন, সারাদেশের মতো নারায়ণগঞ্জের মানুষও রামিসা হত্যাকাণ্ড নিয়ে আহত। ঠিক এই সময়ে অ্যাডভোকেট মাসুম , সুপ্রিয় পানি ও ডিপ টিউবওয়েল এই ব্যাপারগুলো নিয়ে হুঁশিয়ারি দেন এবং চ্যালেঞ্জ করেন। তার চ্যালেঞ্জটি মারাত্মক ছিল।

শিপলু বলেন, সুপ্রিয় পানি নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা দিনের পর দিন কথা বলে যাচ্ছি। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর সময়ও আমরা সুপ্রিয় পানি পাইনি। মাসুম ভাইকে নিয়ে আমরা বহু প্রতিবাদ করেছি। কই, তখন কিন্তু মাসুম ভাই আইভীকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেননি।

সাখাওয়াত ভাইকে এমন আক্রমণাত্মক চ্যালেঞ্জ করায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা শান্তি ও সুখের নারায়ণগঞ্জ চাই।

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে এই কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার বাসায় গিয়েছেন। দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে এই সরকার। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে রিপোর্ট দেবে। আইনমন্ত্রী দ্রুত বিচার করবে বলে আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই হবে।

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে তনু, ত্বকি, ফেলানি, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। রামিসার সাথে আমরা সেই হত্যাকাণ্ডগুলোর বিচারও হবে সেই প্রত্যাশা করছি।