মাসদাইরে র‌্যাব ১১ এর তিন সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা

103
ফার্স্ট নিউজ রিপোর্ট :
ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকায় একটি মাদক স্পট চিহ্নিত করতে গেলে র‌্যাব-১১ গোয়েন্দা দলের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুত্বর আহত এক সদস্যকে ঢাকায় প্রেরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসন জানান, মঙ্গলবার র‌্যাব ১১ গোয়েন্দা দলের চার সদস্য ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার চিহৃত একটি মাদক বিক্রির স্পটের সন্ধ্যান পেয়ে সিভিল ড্রেসে ওই এলাকায় যায়। ওই মাদক স্পটের খবরা খবর সংগ্রহ করে ফেরার পথে একটি মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনজনকে আহত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসাপাতালে নিয়ে যায়। আহতরা হলো এস আই নজিবুল ও মাহি, ইব্রাহিম। গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
 নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে র‌্যাব সদস্য এস আই নজিবুল গুরুত্ব আহত হওয়ার কারণে ঢাকায় প্রেরন করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ইব্রাহিমকে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।