বিএনপি নেতা মিজানের নেতৃত্বে ইসদাইরে খেজুর গাছের বিশাল শো-ডাউন

306

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে নির্বাচনী মাঠে ব্যাপক শো-ডাউন ও গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এই বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগটি ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে মিছিলে মিছিলে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এই গণসংযোগে মিজানুর রহমান মিজানের সাথে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদল নেতা ফেরদৌস পারভেজ ডেনি, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা রাশেদ বাবু, ৬নং ওয়ার্ড বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফতাব হোসেন, প্রচার সম্পাদক শেখ মাসুদ এবং সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগকালে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার আহ্বান জানান মিজানুর রহমান মিজান। পথসভায় তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। মুফতি মনির হোসাইন কাসেমী সাহেবের ‘খেজুর গাছ’ প্রতীক এখন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা ফতুল্লার ৬নং ওয়ার্ড এবং এনায়েতনগরসহ পুরো এলাকায় যে গণজোয়ার দেখছি, তাতে ইনশাআল্লাহ খেজুর গাছ প্রতীকের বিজয় সুনিশ্চিত। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে এই প্রতীকের কোনো বিকল্প নেই।”

যুবদল নেতা ফেরদৌস পারভেজ ডেনি ও রাশেদ বাবু বলেন, “তরুণ প্রজন্ম আজ পরিবর্তনের পক্ষে। আমরা রাজপথে আছি এবং নির্বাচনের দিন পর্যন্ত ভোট রক্ষা করতে মাঠে থাকবো।”

গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাদের এই ঐক্যবদ্ধ প্রচারণায় তারা অত্যন্ত আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে মুখিয়ে আছেন।