নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেট ও মন্ডলপাড়া এলাকায় সড়ক দখল ও হকারদের অব্যবস্থাপনা রোধে অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে ৪টার দিকে র্যাব ১১ সিপিসি ১.পক্ষে থেকে আব্দুর রশিদের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে বসানো দোকানপাট ও ফুটপাত দখল করে রাখা হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ সময় র্যাব-১১’র পক্ষ থেকে আব্দুল রশিদ বলেন, “আপনারা জানেন, র্যাব ফোর্স দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করছি। নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নগরীতে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।




