নগরীতে বিশাল শোডাউন ফুটবল প্রতীকের প্রার্থী মাকসুদ হোসেন

59

নারায়ণগঞ্জ নগরীতে  বিশাল এক নির্বাচনী শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে মাকসুদ হোসেনের শোডাউন ও গণমিছিলটি বিশাল আকার ধারণ করে।

শনিবার (৭ জানুয়ারি)  সকালে  শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া, ২নং রেলগেট, মণ্ডলপাড়া হয়ে টানবাজার, কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে থাকা লোকজন ফুটবল ফুটবল স্লোগানে মুখরিত করে রাখেন। ওই মিছিলের শুরুতেই কয়েক শতাধিক নারী ফুটবল প্রতীকের ফ্যাস্টুন নিয়ে এগিয়ে যান। এরপর ফুটবল প্রতীকের প্রার্থী মাকসুদ হোসেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিশাল এই মিছিলের নেতৃত্ব দেন মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ।

শোডাউন শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী  মাকসুদ হোসেন বলেন, আমার নেতাকর্মীদের হুমকি ধামকি মামলার ভয় দেখাচ্ছে। তবে হুমকি ধমকির দিন শেষ এসবে আর কাজ হবেনা। আমাদের যত হুমকি দিবে তত তাদের ক্ষতি হবে। আমরা এসব নিয়ে মাথা ব্যথা করতে চাই না।তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাদের লোকও সরে গেছে। এখন তাদের একমাত্র অবলম্বন শুধু হুমকি আর ধামকি। আমরা দিনে ব্যানার লাগাই তারা রাতেই খুলে ফেলে।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তারা প্রতিনিয়ত আমার লোকজনদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তাদের পাঁয়ের নিচে এখন মাটি নাই। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নতুন আমাকে ভোট দিবেন আমি আপনাদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবো।