মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণ সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে (শনিবার) বাদ মাগরিব নারায়ণগঞ্জের টানবাজারস্থ ‘পদ্মা সিটি প্লাজা’ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, নজরুল ইসলাম আজাদ:নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বৈশিষ্ট্য ব্যাবসায়ী ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব , ফতেহ রেজা রিপন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি এবং দিলারা মাসুদ ময়না ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ,আমির হোসেন আক্তারুজ্জামান মুন্সি , জুয়েল প্রধান , সাগর প্রধান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধ এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন:
”জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেম আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর কালজয়ী দর্শন পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
স্মরণ সভা শেষে উপস্থিত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিচালনা করা হয়, যেখান থেকে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণ কর্মসূচিটিকে সফল করে তোলে। শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মানবিক সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।




