জয়ের ব্যাপারে আমি আশাবাদী’: ফুটবল প্রতীক নিয়ে মাঠে মাকসুদ হোসেন

159

 

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, প্রতীক পাওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সমস্যা সমাধান ও যেকোনো চাহিদা পূরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।”

শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মাকসুদ হোসেন বলেন, “আজ সরেজমিনে জনগণের যে ভালোবাসা দেখলাম, তাতে আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। মানুষ পরিবর্তন চায় এবং তারা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।”

প্রচারণাকালে তিনি এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে অবহেলিত এলাকার উন্নয়ন এবং জনগনের মৌলিক দাবি আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

এ সময় প্রচারণায় মাকসুদ হোসেনের সাথে তার বিপুল সংখ্যক অনুসারী, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা ‘ফুটবল’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।