গৌরব, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর

6

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করীম রেজা। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১ নং সহ-সভাপতি ডক্টর জাকির হোসেন মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলুসহ জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান পরিচালনা করেন জাপান বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন হায়দার ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র।

সভাপতির বক্তব্যে মীর রেজাউল করীম রেজা বলেন,
“বিএনপির ৪৮ বছরের ইতিহাস গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ আমাদের দিয়ে গেছেন, সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং বাংলাদেশের কল্যাণে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড় এই বিশ্বাস নিয়ে জাপান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের শক্তি আমাদের ঐক্য। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে দলের জন্য ত্যাগ স্বীকারকারী সকল নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রবাসের মাটিতে থেকেও নেতাকর্মীদের কণ্ঠে ছিল দেশের প্রতি ভালোবাসা, হৃদয়ে জাতীয়তাবাদী আদর্শ এবং চোখে ছিল একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।