খালেদা জিয়া–কোকোর রুহের মাগফিরাতে নয়াপাড়ায় দোয়া ও ইফতার

16

 সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’ও পুত্র আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনায় ১৭ নং ওয়ার্ড নয়াপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ)ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির আহমেদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আরমান হোসেন লিখন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা,

ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নুর হানিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম প্রধান, মেহেদী হাসানসহ জুয়েল জামান, টিটু, হুমায়ুন, রোমান ও শ্রমিক নেতা বিল্লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।