কাশিপুরে মুফতি মনির হোসাইন কাসেমীর গণসংযোগ ও দোয়া মাহফিল

102

জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উদ্যোগে গণসংযোগ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় গণসংযোগ ও দোয়া মাহফিল হয়।

এ সময় মুফতি মনির হোসাইন কাসেমী তিনি বলেন  এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন,কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা সভাপতি শহীদুল ইসলাম টিটু, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা ফেরদাউস, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল এবং সহ-সভাপতি জসীম উদ্দিন রবি। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেওয়ানবাড়ি এলাকায় কর্মসূচি চলাকালে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।