ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওয়ার্ডবাসীর মাঝে বস্ত্র বিতরণ বিভা হাসানের

45

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১৫০০ পরিবারের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) নগরীর নয়াপাড়া নতুন রাস্তা সংলগ্ন এলাকায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক আফসানা আফরোজ বিভা হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পরিচিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিভা হাসানের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটবে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা আরও দৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন ১নং বাবুরাইল এলাকার কৃতি সন্তান তারেক আফজাল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক চৌধুরী দিপু, ১৮নং ওয়ার্ড জমিদার কাচারি গলি প্রত্যাশা সমাজকল্যাণ সংঘের সভাপতি সাইদুর রহমান লিপন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদা কাসেম, মহানগর বিএনপির ১৭নং ওয়ার্ডের সভাপতি ফারুক আহম্মেদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, নিতাইগঞ্জের ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, শাজাহান বেপারী, মুজাহিদ আহম্মেদ, ১৬নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সভাপতি তাসলিমা আক্তার, নজরুল ইসলাম, মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন, আলেক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।