আমাকে নির্বাচিত করলে আলীরটেক বক্তাবলীর ব্রীজ করবোঃ মোহাম্মদ আলী 

41

নারায়ণগঞ্জ- ৪ আসনে রিপাবলিকান দলের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বক্তাবলী ইউনিয়নে জনসংযোগ করে প্রচারণা করেন। ৩১ জানুয়ারি বক্তাবলী ইউনিয়নেরম ৯ ওয়ার্ড আনন্দ বাজার এলাকা থেকে প্রচারণা শুরু করে খাজা মার্কেট হয়ে বিসমিল্লাহ বাজার বক্তব্য রাখেন। পরে তিনি লক্ষীনগর হয়ে বক্তাবলী দিয়ে মধ্যনগর আকবরনগর গণসংযোগ শেষ করেন।

 

এসময় এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন,বক্তাবলী আলীরটেক ইউনিয়নের উন্নয়নে আমার বক্তিগত উদ্যোগে কাজ করেছি। আলীরটেক বক্তাবলীর এলাকার জন্য নদী পারা পারের জন্য একটি ব্রীজ দরকার, এখানে একটি ভালো মাঠ দরকার, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করলে আমি এই কাজ গুলো করে দিব। এছাড়া এখানকার রাস্তা ঘাট উন্নয়নের কাজ করে যাবো। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এজন্য সকলে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ করে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল আমিন ইকবাল, আবুল হোসেন,  বাবুল হোসেন,  সামাদ হাজ্বী,রহিম হাজ্বী।