ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের শুভেচ্ছা

116

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

পবিত্র ১২ই রবিউল আউয়াল মানবতার পরম বন্ধু ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বেলাদাত শরীফ উপলক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, বিশ্বনবী (সা.)-এর আদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করার প্রত্যয় গ্রহণ করতে হবে। তাঁর জীবনাদর্শ আমাদের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছান্তে:আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি
সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি