কবিসংসদ কবিতা পুরস্কার পেলেন মাসুদ রানা লাল

100

বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষ করে কবিতা চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবিসংসদ কবিতা পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন কবি মাসুদ রানা লাল।

সম্প্রতি রাজধানীতে কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ১২তম জাতীয় কবি সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।

তিনি মাসুদ রানা লালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষ করে কবিতা চর্চায় তার ধারাবাহিক অবদান ও সাহিত্যসেবার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে,সম্মাননা গ্রহণ করে মাসুদ রানা লাল বলেন, এই পুরস্কার তার সাহিত্যচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ অর্জন তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। বক্তারা বাংলা ভাষা, সাহিত্য ও কবিতার বিকাশে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।