জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

104

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৩০ মে ২০২৬ তারিখে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মোশাররফ হোসেনের আয়োজনে এই মিলাদ মাহফিল সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি)(সাবেক সাংগঠনিক সম্পাদক,হাসান আহমেদ হাসান।১৪নং ওয়ার্ড বিএনপি) সভাপতি দিদার খন্দকার ১৬নং ওয়ার্ড বিএনপি)(সেক্রেটারি,মাহবুব,অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনাও করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।