আইভীকে গঘরে শহরে বিশৃঙ্খল করলে কোন ছাড় দেওয়া হবে না শিপলু

408

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু বলেন, সুশীল নাম দারি কিছু আওয়ামী দোসর নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী  আইভী কে নিয়ে শহরে বিশৃঙ্খল তৈরি করতে পারেন।

তাদের মূল উদ্দেশ্য৷ নিষিদ্ধ  সংগঠন  আওয়ামী লীগে রাজপথে সক্রিয় করা, এবং নারায়ণগঞ্জবাসীকে  আতঙ্কিত করা,  নারায়ণগঞ্জ বাসিকে ভয়-ভীতি প্রদর্শন করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে  নারায়ণগঞ্জ বাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করা  তাই আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সজাগ থেকে এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা।এইজন্য গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফলতার দিকে তাই  ফ্যাসিস্ট  শেখ হাসিনার দেোসরা বিএনপির জনগণকে  এই সফলতা  দেয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।

আমরা নিশ্চয়ই জানি  এবং বিগত সময়গুলিতে দেখেছি  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের মুক্তি চায় না সফলতা চায় না  ।

আর এই না চাওয়াটাই  তাদের অন্যতম হাতিয়ার আইভিকে পেয়ে  সুযোগ নিতে পারে  তাই শুধু বিএনপি নেতাকর্মীরা না৷, নারায়ণগঞ্জের  প্রতিটা  মানুষকে  সজাগ থেকে এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, কোন অবস্থাতে যাতে তারা নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা করতে না পারে এদিকে অনেক বেশি কঠোর হতে হবে। বিশৃঙ্খলার চেষ্টা করলেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে ।

আমরা কথা দিচ্ছি নারায়ণগঞ্জ বাসীর নিরাপত্তা নারায়ণগঞ্জবাসীর সুখ শান্তির জন্য আমরা   ফ্যাসিস্ট  আওয়ামী লীগের নারায়ণগঞ্জকে ধ্বংসের  পরিকল্পনা নস্যাৎ করে দিব।