মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গাবতলীর স্বেচ্ছাসেবকদল নেতা মুকুল

343

সংবাদ বিজ্ঞপ্তি :

গতকালে বিভিন্ন স্থানীয় পত্রিকায় ‘ফতুল্লায় মাদকের হাট: গাবতলীতে কঠোর অভিযানের আহ্বান এলাকাবাসীর’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল।

এক বিবৃতিতে তিনি বলেন, “প্রকাশিত সংবাদে বারবার গ্রেপ্তার হওয়া কুখ্যাত মাদক বিক্রেতা উৎসব (উৎস)-এর সাথে আমাকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে।” উৎস মাদক সহ বার বার গ্রেফতার হলেও আমার বিরুদ্ধে থানায় কোনো মাদকের মামলাতো দূরের কথা কোনো একটি জিপিও নেই। তাই আমি মনে করি আমারা রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল সাংবাদিকদের এই মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করেছে।

তিনি আরও উল্লেখ করেন, “আমি শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির রাজনীতি বুকে ধারণ করে রাজপথে সক্রিয় রয়েছি। আমার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনোভাবেই কোনো মাদক সিন্ডিকেট বা অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমি এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যম ও পাঠকদের এই ধরণের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।