মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে ফয়সাল শুভেচ্ছা

35

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং ১৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। নারায়ণগঞ্জের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আজকের এই দিনে আমি সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদার প্রতি সংহতি প্রকাশ করছি।”

​তিনি আরও যোগ করেন, “শ্রমিক ও মালিকের সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সমাজ ও দেশ গড়তে। আসুন আমরা শ্রমিকদের ঘাম ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করি এবং তাদের জীবনমান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

​পরিশেষে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে মহান মে দিবসের বিপ্লবি শুভেচ্ছা জানান