নারায়ণগঞ্জে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

49

নারায়ণগঞ্জে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুব রেড ক্রিসেন্ট, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নগরীর রেড ক্রিসেন্ট ইউনিট হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিশু। তিনি তার বক্তব্যে বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। রমজানের এই পবিত্রতা আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং যুব স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য মাওলানা মোঃ মঈনুদ্দিন আহমদ, জনাব তরিকুল সুজন এবং জনাব নীরব রায়হান। আমন্ত্রিত অতিথিবৃন্দ যুব স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

যুব রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের যুব প্রধান সানজিদা আক্তার মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিটের অন্যান্য সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং রেড ক্রিসেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

যুব রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।