দীর্ঘ ৩০ বছর ধরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদার।তারই ধারাবাহিতকতায় আবারও ১২হাজার মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন তিনি।মঙ্গলবার( ১৭ মার্চ) ১৬ নং ওয়ার্ডের দেওভোগ পাক্কারোড এলাকায় মনা সরদারের বাসভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহারের প্রতি প্যাকেটে ছিলো পোলার চাল, সেমাই, চিনি, তেল।এ সময় মনা সরদার বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা, যাতে করে অসহায় মানুষরাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।




