জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদকে মজিবুর রহমানের ফুলেল শুভেচ্ছা

17

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই সম্মানজনক মনোনয়নে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমানের নেতৃবৃন্দ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত প্রশাসককে এই ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা মজিবুর রহমান।

এ সময় শুভেচ্ছা বিনিময়কালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যিনি হামলা, মামলা ও শত নির্যাতনের মুখেও অবিচল থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, দল আজ তাঁর সেই অপরিসীম ত্যাগের সঠিক মূল্যায়ন করেছে।”

নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধ্যাপক মামুন মাহমুদ সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জেলা পরিষদ জনকল্যাণে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এদিকে, সোমবার আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক মামুন মাহমুদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

জেলা পরিষদে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আল আমিন, মোঃ শহীদ, মোঃ মনির, মোঃ জালাল, মোঃ কামাল, আরও অনেকে।