নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ)দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, প্যাকেট দুধ, চিনি ও সয়াবিন তেল।
ঈদ সামগ্রী নিতে আসা অসহায় মানুষরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে আবু জাফর আহমেদ বাবুল বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করাই তার উদ্দেশ্য।




