৩ নং মৎস্য ঘাটে খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিল

15

 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র রুহের আত্মার মাগফিরাত কামনায় ৩ নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে ৩ নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রি নং ঢাকা–৩৭৩৬) কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

৩ নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবনিযুক্ত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মনসুদ্দিন পলিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব মো. সোহেল, রিকশা অটোচালক দলের বন্দর থানা যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ার আহমেদ মনির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্দর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল ও ৩ নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এ সময় বন্দর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।