পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
সোমবার (৯ মার্চ) নগরের মন্ডলপাড়া নিজ কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় ১৬ নং ওয়ার্ডের ১৮টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে জুব্বা কাপড় উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় বিভা হাসান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার ১৬ নং ওয়ার্ডের ১৮টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে সামান্য ঈদ উপহার হিসেবে জুব্বা কাপড় প্রদান করেছি। ধর্মীয় দায়িত্ব পালনে যারা সবসময় মানুষের পাশে থাকেন, তাদের সম্মান জানাতেই এই ছোট উদ্যোগ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম-মুয়াজ্জেমসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




