প্রয়াত ফটোসাংবাদিক সেলিম স্মরণে ইফতার ও দোয়া

103

 

রবিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের গলাচিপায় অনলাইন পোর্টালের কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ইফতারি ও দোয়া মাহফিলে প্রয়াত ফটোসাংবাদিক এবং অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ আপডেট-এর প্রতিষ্ঠাতা সেলিমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
ইফতারের আগে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুম সেলিমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে তার গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনাও করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নারায়ণগঞ্জ আপডেট এর অগ্রণী ভূমিকা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, অনলাই নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ আপডেটের প্রকাশক অজিত দাস, সম্পাদক জনী গোপ, উপদেষ্টা পিন্টু ঘোষ, বাপ্পী ঘোষ, টিটু বর্মন, মো: নয়ন, বার্তা সম্পাদক মো: আশরাফুল আলম, স্টাফ রিপোর্টার সঞ্জয় ঘোষ, রামু সাহা, অনলাই নিউজ পোর্টাল সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, অগ্রবানী প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ, দৈনিক উজ্জীবিত পত্রিকার বন্দর প্রতিনিধি মো: শামীম, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মো: ডালিম শিকদার প্রমূখ।