বৃহত্তর বিক্রমপুর কল্যাণ সমিতি (রেজিঃ নং–০৭৩৫) এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব খাজা আবদুল হামিদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির শেখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিক্রমপুর কল্যাণ সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রমপুরের মানুষের কল্যাণে কাজ করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলা। তারা বলেন, নারায়ণগঞ্জে বিক্রমপুর অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বসবাস করলেও অনেকেই একে অপরের সঙ্গে পরিচিত নন। ফলে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্যের ঘাটতি রয়েছে। এই সংগঠনের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে সবাইকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, বিক্রমপুরের মানুষকে একটি প্ল্যাটফর্মে এনে সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সারা দেশে বিক্রমপুরের সুনাম আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ, আলহাজ্ব মো. আতাউর রহমান, আলহাজ্ব মো. শাহাদাত হোসেন ও ওলি আহম্মেদ, উপদেষ্টা আলহাজ্ব আসাদুজ্জামান ও আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান হামিদুল ইসলাম (সুমন), প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান মোল্লা, আইনবিষয়ক সম্পাদক মো. সুলতান আহম্মেদ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেন ইব্রাহিম বেপারী, ডি. এম. সুমন, সুলতান খান ও এহসানুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




