নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাবের উদ্যোগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ ‎

77

 

নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে টানবাজারের পদ্মা সিটি প্লাজায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রোজা একটি ধর্মীয় ইবাদত, যা আমাদের ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। তিনি বলেন, “ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। সকলের সহযোগিতায় তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে রূপ দিতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলা, রাস্তাঘাটে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলাইমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অসংখ্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।