নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে জিয়া সৈনিক দলের ফুলেল শুভেচ্ছা

59

 

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
​আজ ২৬শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সৈনিক দলের সভাপতি জি.এম. সুমন-এর পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
​শুভেচ্ছা বিনিময়কালে জি.এম. সুমন বলেন, “অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একজন দক্ষ ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে লাভ করবেন। উন্নয়ন ও জনসেবায় তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।”
​এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং নগরের শৃঙ্খলা ফেরাতে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।