স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক এবং মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিটিকর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, “রাজপথের লড়াকু ও নির্যাতিত জননেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও বেগবান হবে।”
তিনি আরও যোগ করেন, “এই যোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করায় আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রশাসকের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করছি।”
এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন এবং মহানগরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




