খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া 

74

স্টাফ রিপোর্টার: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ছোট থাকতে তার বাবাকে হত্যা করা হয়েছে। তার মা বেগম খালেদা জিয়াকে নানাভাবে অত্যাচার করা হয়েছে। তারেক রহমানকে যদি জয়ী না করা হয়, তাহলে আপনার এবং আমার পরিবারকে আবারও নানাভাবে অত্যাচার করবে। তাই ফজর নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত আমারা ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে বিএনপিকে জয়ী করবো।

মহানগর বিএনপি নেতা ইরফান ভূইয়ার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রজন্মদল নেতা সলিমুল্লাহ করিম সেলিম, যুবদল নেতা পারভেজ মল্লিক, মৎসজীবী দল নেতা মোঃ রতন, যুবদল নেতা হানিফ ও আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।