আসনটির সর্বত্র বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা একাট্টা...

“সরল সৎ বিনয়ী জনবান্ধব প্রার্থী কাসেমীকে ভোট দিতে প্রস্তুত জনতা”

74

স্টাফ রিপোর্টার :

খেজুর গাছ প্রতীক এখন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির আস্থার প্রতীকে পরিনত হয়েছে। মুফতি মনির হোসাইন কাসেমী একজন সৎ, আলেম ও গ্রহণযোগ্য নেতা হিসাবে তাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন প্রচেষ্টায় প্রহর গুনছেন এই আসনের ভোটাররা।
দলীয় সূত্র জানায়, মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলীয় রাজনীতি ও আদর্শিক অবস্থানের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে তারেক রহমানের আস্থাভাজন বলে নেতাকর্মীদের মধ্যে ধারণা রয়েছে। কারন এর আগেও তারেক রহমানই তাকে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী করেছিলেন। এ কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি এই আসনের ওপর বিশেষভাবে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে এবং মুফতি কাসেমী নির্বাচিত হলে এই আসনে ব্যাপক উন্নয়ন হবে।
এদিকে ব্যক্তিগত জীবনে মুফতি মনির হোসাইন কাসেমী একজন আলেম, সৎ ও মেধাবী মানুষ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ধর্মীয় জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি বিভিন্ন মহলে সম্মানিত। তার জীবনযাপন সরল ও সংযত, যা সাধারণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মত স্থানীয়দের।
পারিবারিক জীবন নিয়েও রয়েছে ইতিবাচক আলোচনা। তিনি দুই সন্তানের জনক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার দুই ছেলে বিনয়ী, ভদ্র ও শালীন আচরণের জন্য পরিচিত এবং তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ নেই। ফলে প্রার্থীর পারিবারিক পরিচ্ছন্ন ইমেজও নির্বাচনী মাঠে একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনী প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়ার মতো। দিন-রাত একাকার করে মাঠে কাজ করছেন দলীয় সমর্থকরা। পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, পোস্টার ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে তারা খেজুর গাছ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে চেষ্টা করছেন। নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির একটি সুসংগঠিত ও প্রাণবন্ত প্রচারণা দেখা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুফতি মনির হোসাইন কাসেমীর ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত সততা, পারিবারিক গ্রহণযোগ্যতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠতা এই সবকিছু মিলিয়ে তিনি এই আসনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ভোটারদের একাংশ মনে করছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা ও পরিচ্ছন্ন নেতৃত্বের চাহিদা তাকে বাড়তি সুবিধা দিতে পারে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে এই শেষ সময়ে এসে জনগনের মাঝে তাকে বিজয়ী করার দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। তিনি বিজয়ী হলে অবহেলিত এলাকাটির ব্যাপক উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকার সচেতন ভোটাররা। ##