না’গঞ্জ ৫ আসনে ধানের শীষের পক্ষে ১৪নং ওয়ার্ডে গণজোয়ার বইছে-আবুল কালাম

125

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি দীর্ঘদিন এই এলাকার সংসদ সদস্য ছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন। আমার বিরুদ্ধে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন অতীতের মতো আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।

বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি এই শহরেরই বাসিন্দা। এখানকার মানুষের সমস্যা কী তা আমি জানি। সবাইকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে কাজ করবো।আমি আপনাদের এলাকায় ধানের শীষ নিয়ে এসেছি। আপনারা ধানের শীষকে বিজয়ী করবেনএটাই আমার প্রত্যাশা।

গণসংযোগে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম মিঠু, সদস্য মাসুদ রানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, বিএনপি নেতা দিদার খন্দকার, মহিলা দলের নেত্রী দিলারা মাসু ময়না সহ প্রমূখ।