আবুল কালামের ধানের শীষের প্রচারণায় জামাল হোসেনের ফুলের শুভেচ্ছা ও গণসংযোগ 

42

 

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ করছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক -সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের নেতৃবৃন্দরা।

 বুধবার  (২৮ জানুয়ারি) সকালে নাসিক ১৪ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সাবেক -সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে প্রচারণা চালায় নেতাকর্মীরা।

 

এ সময়  জামাল বলেন, আমরা ধানের শীষের পক্ষে কালাম ভাইয়ের জন্য প্রচারে নেমেছি। যেকোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করে আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে আমরা কালাম ভাইকে বিজয়ী করবো। আমরা ভোটারদের দ্বারে দ্বারে এই ভোট চাওয়ার জন্য যাচ্ছি এবং ভোট প্রার্থনা করছি।