আবুল কালামের ধানের শীষের প্রচারণায় তারেক রহমান যুব পরিষদ 

56

 

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ করছেন মহানগর তারেক রহমান যুব পরিষদের নেতৃবৃন্দ।

 গতকাল রোববার (২৫ জানুয়ারি) সকালে নাসিক ১৬ নং ওয়ার্ডে মহানগর তারেক রহমান যুব পরিষদের আহ্বায়ক হোসেন আলী রাজনের নেতৃত্বে প্রচারণা চালায় নেতাকর্মীরা।

 

এ সময় রাজন বলেন, আমরা ধানের শীষের পক্ষে কালাম ভাইয়ের জন্য প্রচারে নেমেছি। যেকোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করে আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে আমরা কালাম ভাইকে বিজয়ী করবো। আমরা ভোটারদের দ্বারে দ্বারে এই ভোট চাওয়ার জন্য যাচ্ছি এবং ভোট প্রার্থনা করছি।

এ সময় মহানগর তারেক রহমান যুব পরিষদের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন ঘোঘা, সদস্য জনি চৌধুরী, মোহাম্মদ আঁকিল, সাইদুল ইসলাম শাহীন, মাসুদ  রানা রিদয়, মাসুদ  রানা, ১৬ নং ওয়ার্ডের মামুন  হোসেন, মোঃ সিমু বেপারী, মিঠু মিয়া, আলতাফ হোসেন, কবির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।