বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রনি
এক বিবৃতিতে যুবদল নেতা রনি হোসেন বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশের সর্বস্তরের মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন
তিনি আরো জানান গত মঙ্গলবার এশা নামাজের পর মাদ্রাসার শিশু বাচ্চাদের নিয়ে এলাকার মুরুব্বীদের নিয়ে এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে, মিলাদ মাহফিল করেছি।
দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।




