হরিন প্রতিক পাওয়ার পর শাহআলমের বাড়িতে হাজার হাজার মানুষের ঢল

313

 

ফার্স্ট নিউজ রিপোর্ট :

নারায়ণগঞ্জ-৪ আসনে আলহাজ্ব মোহাম্মদ শাহআলম হরিন প্রতিক পাওয়ার পর থেকে গতকাল মধ্য রাত পর্যন্ত তারা বাস ভবনে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আসনের সব কয়টি ইউনিয়ন থেকে মানুষ গিয়ে তাকে সমর্থন জানিয়েছে। তাকে নিয়ে মানুষের সাড়া দেখে এটাই মনে হচ্ছে এবারের নির্বাচনে তিনি কেবল জয়ীই হবেন না বরং তিনি সকল প্রার্থী সম্মিলিত ভাবে যে ভোট পাবে তিনি একাই তাদের চেয়ে বেশি ভোট পাবেন ইনশাআল্লাহ। গতকাল মোহাম্মদ শাহআলমের অন্যতম সহকর্মী বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল এই কথা বলেছেন। তিনি আরো বলেন এবারের নির্বাচনে কোনো ফাঁক রাখা হবে না। আমরা যেকোনো মূল্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবো ইনশাআল্লাহ। শাহআলম একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে এলাকার কারো কোনো অভিযোগ নেই। তিনি কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেন না। তার টাকাপয়সার কোনো অভাব নেই। তাই উন্নয়ন কাজ থেকে কোনো কমিশন খাবেন না। সচেত ভোটাররা এসব বুঝেই তার কাছে আসছেন এবং তাকে ভোট দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা মনে করি। ##