নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম কমান্ডারের কবর জিয়ারত করেছেন আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনের হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রয়াত নেতার কবরে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুম সিরাজুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং এই আসনের সাবেক সাংসদ। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ও কমান্ডার হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন।
কবর জিয়ারতকালে মোহাম্মদ আলী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




